ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টিতে সিদ্দিকি ও এমকেআর গ্রুপের জয় 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:১৭, ১৯ ডিসেম্বর ২০২০
ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টিতে সিদ্দিকি ও এমকেআর গ্রুপের জয় 

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে সিদ্দিকি গ্রুপ ও এম কে আর গ্রুপ। তারা হারিয়েছে লিটল অ্যাঞ্জেলস ও ব্লুসোম হোটেলকে। সিটি ক্লাব মাঠে শনিবার দিনের প্রথম ম্যাচে সিদ্দিকি গ্রুপ ও লিটল অ্যাঞ্জেলস মুখোমুখি হয়।

টস জিতে ব্যাটিং করতে নেমে সিদ্দিকি গ্রুপ ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। জবাবে ১৯.৩ ওভারে ১০২ রানের মাথায় সবকটি উইকেট হারিয়ে ফেলে লিটল অ্যাঞ্জেলস। ৭ রানে জয় পায় সিদ্দিকি গ্রুপ।  

আরো পড়ুন:

ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন রনি। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন আহাদ এবং ওয়ালটন সেরা ফিল্ডারের পুরস্কার পান স্লাশ।  

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ব্লুসোম হোটেল ও এমকেআর গ্রুপ।  টসে জিতে এমকেআর গ্রুপ ব্যাটিং নিয়ে আট উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে ব্লুসোম হোটেলকে। ৯ উইকেট হারিয়ে তাঁরা ১৪৭ রান তুলে ফেলে। ততক্ষণে ২০ ওভার শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত ২ রানে জয় পায় এমকেআর গ্রুপ। 

ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন মারুফ আহমেদ। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন জুয়েল। ওয়ালটন সেরা ফিল্ডারের পুরস্কার পান সিয়াম।

 

ঢাকা/রিয়াদ 

সর্বশেষ

পাঠকপ্রিয়