ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পৃথিবীর সব সুখ আপনার হোক, প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:১০, ২৮ সেপ্টেম্বর ২০২১
পৃথিবীর সব সুখ আপনার হোক, প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ মঙ্গলবার। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভাসছেন প্রধানমন্ত্রী।  দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। সাকিব নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

আরো পড়ুন:

সাকিব আল হাসান স্ট্যাটাসে লিখেছেন, আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের। দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ।  আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা!

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়