ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন ফরম্যাটে রেখে সাকিবের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১০ মার্চ ২০২২   আপডেট: ১৯:৩৯, ১০ মার্চ ২০২২
তিন ফরম্যাটে রেখে সাকিবের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি 

সাকিব আল হাসানকে তিন ফরম্যাটে রেখে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারের নাম ঘোষণা করে ক্রিকেট বোর্ড। 

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এছাড়া বেছে বেছে টেস্ট খেললেও তাকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে। চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান ও সাইফউদ্দিন। কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী, কেবল টেস্টের জন্য তাদের রাখা হয়েছে। 

আরো পড়ুন:

চুক্তি করা ২১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। গতবারের মতো এবারো তিন ফরম্যাটে আলাদা আলাদা চুক্তি করা হয়েছে। ওয়ানডে থেকে বাদ পড়লেও টেস্টে আছেন তাইজুল ইসলাম।

কেন্দ্রীয় চুক্তির তালিকা

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ।

শুধু টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন। 

শুধু টি-টোয়েন্টি: মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়