উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনা
কাজাখস্তানের এলিনা রিবাকিনা ও তিউনিশিয়ার ওন্স জাবেউর। দুজনের সামনেই সুযোগ ছিল উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে ইতিহাস গড়ার। অবশেষে জাবেউরকে হারিয়ে রিবাকিনা জিতলেন ক্যারিয়ারের প্রথম কোনো গ্র্যান্ডস্লাম, গড়লেন ইতিহাস। জাবেউর জিতলে প্রথম কোনো আরব-আফ্রিকান টেনিস তারকা হিসেবে গ্র্যান্ডস্লাম জিততেন। কোর্টে তার সমর্থনও বেশি ছিল। এবার উইম্বলডনের নারী এককের ফাইনালে কোর্টে সবচেয়ে বেশি শোনা গিয়েছিল আরবি ভাষা। কিন্তু শেষ পর্যন্ত পারেননি তিনি।
রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে ২৩ বছর বয়সী রিবাকিনার কাছে তিনি হেরে যান ৩-৬, ৬-২, ও ৬-২ গেমে। তাতে উইম্বলডনের নতুন রানী হন রিবাকিনা। ২০১১ সালের পর সবচেয়ে কম বয়সী টেনিস তারকা হিসেবে তিনি উইম্বলডনের শিরোপা জিতেছেন।
চ্যাম্পিয়ন হয়ে রিবাকিনা পেয়েছেন ২০ লাখ পাউন্ড তথা ২২ কোটি, ৩৭ লাখ ৭১ হাজার টাকা। আর জাবেউর পেয়েছেন ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা।
ফাইনালে এদিন ম্যাচের প্রথম সেট হেরে গিয়েও কামব্যাক করেন কাজাক কন্যা রিবাকিনা। তাতে প্রথম সেট হেরে কামব্যাক করে উইম্বলডনের শিরোপা জিতে নজির গড়েন তিনি। এর আগে তিনি দুটি ডব্লিউটিএ শিরোপা জিতেছিলেন কাজাখস্তানের এই টেনিস সেনসেশান। তাতে গেল জানুয়ারিতে তিনি র্যাঙ্কিংয়ে দ্বাদশ স্থানে উঠে আসেন। যা ছিল তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
জাবেউর তার দেশ তিউনিশিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশে অনুপ্রেরণা হয়ে কাজ করেছেন। যেদি তিনি ফাইনালে লড়লেন সেদিন তাদের দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছিল। তিনি উইম্বলডন শিরোপা জিতলে ডাবল খুশি হতো পারতো। প্রথম সেট জিতে সেটার ইঙ্গিতও দেন। কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। তাতে কি! দেশে ফিরলে যে তিনি গণসংবর্ধনা পাবেন।
ম্যাচ শেষে জাবেউর বলেছেন, ‘আমি এই টুর্নামেন্টটাকে অনেক ভালোবাসি। খুবই খারাপ লাগছে। আসলে এটা টেনিস, যেখানে কেবল একজনই জিতে। আমি আমার দেশের একটা প্রজন্মকে অনুপ্রাণিত করছি। আশা করছি তারা আমার পথ ধরে আসবে।’
ঢাকা/আমিনুল
হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল