ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোনালদোর অসাধারণ গোলে লড়াইয়ে টিকে রইলো আল নাসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৪ মে ২০২৩  
রোনালদোর অসাধারণ গোলে লড়াইয়ে টিকে রইলো আল নাসর

সৌদি প্রো লিগে মঙ্গলবার রাতে দুই গোলে পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে দারুণ জয় পেয়েছে আল নাসর। এই জয়ে শিরোপা জয়ের দৌড়ে টিকে রইলো তারা।

২৮ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। উভয় দলের গোল ব্যবধান +৪২।

আরো পড়ুন:

এদিন ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি পায় শাবাব। পেনাল্টি থেকে ক্রিস্টিয়ান গুনাকা গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ৪০ মিনিটে গুনাকা নিজের জোড়া গোল পূর্ণ করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল শাবাব। বিরতিতে যাওয়ার আগে (৪৪ মি.) নাসরের অ্যান্ডারসন তালিসকা গোল করে ব্যবধান কমান।

বিরতির পর ৫১ মিনিটে আব্দুল রহমান ঘারেবের গোলে সমতা ফেরায় আল নাসর। আর ৫৯ মিনিটে রোনালদোর দারুণ গোলে লিড নেয় তারা। এ সময় ডি বক্সের কিছুটা সামনে সতীর্থের কাছ থেকে বল পান রোনালদো। বল পেয়ে শাবাবের দুইজন রক্ষণভাগের খেলোয়াড়কে পরাস্ত করে বক্সের বাইরে থেকেই দূরের পোস্টে শট নেন। বল পোস্টের ডান কোণা দিয়ে জালে প্রবেশ করে। শেষ পর্যন্ত রোনালদোর গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

লিগে আর দুটি ম্যাচ বাকি আছে। আল নাসরের শিরোপা জিততে হলে দুই ম্যাচ জেতার পাশাপাশি প্রত্যাশা করতে হবে আল ইত্তিহাদ যেন অন্তত একটি ম্যাচে হারে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়