ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘মুশফিক-মাহমুদউল্লাহ উপরে খেললে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারতো’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২০ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:১২, ২০ অক্টোবর ২০২৩
‘মুশফিক-মাহমুদউল্লাহ উপরে খেললে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারতো’

ভারতের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এই সুযোগে দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সামনে সুযোগ ছিল ব্যাটিং পজিশনে উপরে উঠে আসার। কিন্তু সেটা করেনি টিম ম্যানেজমেন্ট। তা দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক। 

ম্যাচে সাকিবের অভাব কেউ পূরণ করতে পারেননি। তবে মুশফিক-রিয়াদের সামনে সেই সুযোগ ছিল। কিন্তু এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ব্যাট করেছেন ৬ ও ৭ নম্বরে। কিন্তু ওয়াসিম ও মিসবাহ মনে করেন এই ম্যাচে তাদেরকে আরও উপরে খেলানো উচিত ছিল। তাতে দলের জন্যেই ভালো হতো।

আরো পড়ুন:

ম্যাচ পরবর্তী সময়ে পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’- এ আলাপকালে ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম বলেন, ‘বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে সমস্যায় ভুগছেন তখন কিভাবে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহকে ৭-৮ নম্বরে খেলানো হয়?’

মাহমুদউল্লাহ উপরের দিকে অর্থাৎ মিডল অর্ডারে ব্যাটিং করার দাবিদার জানিয়ে ওয়াসিম আরও বলেন, ‘তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে। তাকে আপনারা ফিনিশার হিসেবে রেখে দিয়েছেন। যেখানে মিডল অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে।’

অন্যদিকে মুশফিককে ৬ নম্বরে খেলানোয় বিস্ময় প্রকাশ করেছেন মিসবাহ। তিনি বলেন, ‘মুশফিক ৬ নম্বরে এসেছে। সে ভালো ফর্মে আছে। সাকিব না থাকায় তার উপরে ব্যাটিংয়ের সুযোগ ছিল। কিছুটা হলেও তো পরিবর্তন করা যেতো। মুশফিক ভালো ফর্মে। এই দুজন (মুশফিক-রিয়াদ) উপরে খেললে তারা (বাংলাদেশ) খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারতো।’

ম্যাচে ৬ নম্বরে নেমে ৪৬ বলে ৩৮ রান করে আউট হয়েছেন মুশফিক। অন্যদিকে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪৬ রানের ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই বাংলাদেশের ইনিংস ২৫০ ছাড়িয়েছে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়