ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যে একাদশে মাঠে নামতে পারে বাংলাদেশ ও পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৩১ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৩৭, ৩১ অক্টোবর ২০২৩
যে একাদশে মাঠে নামতে পারে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের ৩১তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে দুই দলই জয়ের ধারায় ফেরার জন্য মরিয়া হয়ে আছে। নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে সাকিব আল হাসান ও বাবর আজমের দল। কেমন হতে পারে দুই দলের একাদশ দেখে নেওয়া যাক।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। তবে ঘাড়ে ব্যথা থাকায় অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে একটু সংশয় ছিল। কিন্তু সেটা সাময়িক। অনুশীলনে অস্বস্তি ছাড়াই ব্যাট করেছেন সাকিব।

আরো পড়ুন:

অন্যদিকে পাকিস্তানের একাদশে আজ ফিরতে পারেন ফখর জামান। মাথায় আঘাতের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করতে পারেননি শাদাব খান। এই ম্যাচে তার জায়গায় সুযোগ পেতে পারেন উসামা মীর। মোহাম্মদ নওয়াজের জায়গায় দলে ঢুকতে পারেন সালমান আলি আগা।

পাকিস্তান একাদশ (সম্ভাব্য): আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, তানজিদ হাসান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়