ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বক্সিং ডে টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:৪৯, ১৮ ডিসেম্বর ২০২৩
বক্সিং ডে টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয়ের সুবাস নিয়েই দ্বিতীয় ম্যাচ ‘বক্সিং ডে’ টেস্টের স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া। সোমবার (১৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

দল গঠনে এবারও অভিজ্ঞতা এবং তারুণ্যকে প্রাধান্য দিয়েছে অজি নির্বাচকরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ম্যাচের এই দলে পার্থ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল একজন। আগের ম্যাচের ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ পেসার ল্যান্স মরিস।

আরো পড়ুন:

প্রথম টেস্টে ৩৬০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচটি জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দলটি। দ্বিতীয় ম্যাচে তাই একাদশে পেসার অদলবদল করতে পারে তারা। এমনই ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম।

প্রথম টেস্টে খেলেছিলেন তিন অভিজ্ঞ অজি পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে এই তিনজন তো আছেনই, সেই সঙ্গে স্কট বোল্যান্ডকে রাখা হয়েছে। জস হ্যাজেলউড বা মিচেল স্টার্কের জায়গায় খেলতে পারেন বোল্যান্ড।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়