ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বীকৃতির ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৪২, ১৫ অক্টোবর ২০২৫
স্বীকৃতির ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ

দেশের অষ্টম বিভাগ হিসেবে ১০ বছর আগে আত্মপ্রকাশ করেছে ময়মনসিংহ। ক্রিকেট বোর্ডের ‘স্বীকৃতি’ পেতে ময়মনসিংহের লাগল ১০ বছর! বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত আগস্টে ময়মনসিংহকে জাতীয় ক্রিকেট লিগে অন্তর্ভূক্ত করেছে।

বিসিবি জানায়, জাতীয় লিগে ঢাকা মেট্রো নয়,  ময়মনসিংহ নামে দল খেলবে। এজন‌্য ঢাকা মেট্রোর ক্রিকেটাররা বিসিবির সঙ্গে অনুরোধ করেছিলেন পুরোনো নামেই দল পরিচালনা করতে। কিন্তু তাদের সেই অনুরোধ রাখা হয়নি।

আরো পড়ুন:

আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হতে যাচ্ছে ময়মনসিংহের। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রো খেলেছিল। এবার বড় দৈর্ঘ‌র ক্রিকেটে মাঠে নামবে ময়মনসিংহ। ঢাকা থেকে দুটি দলের অংশগ্রহণ ছিল জাতীয় লিগে। ঢাকা বিভাগীয় দল থেকে যাবে আগের মতোই। তবে ময়মনসিংহকে জায়গা করে দিকে বিলুপ্ত হয়ে যাবে ঢাকা মেট্রো।

প্রসঙ্গত, ২০১১ সালে যখন রংপুর বিভাগীয় দল আসে তখন টুর্নামেন্টের দলসংখ্যা ৬টি থেকে ৭টি করা হয়। ঢাকা মেট্রো দল তৈরি করা হয় যাতে ৮টি দল হয়। এবার ময়মনসিংহকে আনলে দল ৯টি হয়ে যাচ্ছে। আগের সেই কারণে সমানসংখ্যক দল রাখতে ঢাকা মেট্রোকে বাদ দেওয়া।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহের প্রথম ম‌্যাচ সিলেট বিভাগের বিপক্ষে। আউটার মাঠে খেলবে রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ। খুলনা আতিথেয়তা দেবে বরিশাল বিভাগকে। এছাড়া রাজশাহীতে খেলবে রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। এই চার মাঠ ছাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, কক্সবাজারের দুই মাঠ, বগুড়া ও চট্টগ্রামেও হবে খেলা।

প্রসঙ্গত, লিগের প্রথম দুই রাউন্ডের খেলা হবে কুকাবুরা বলে। আয়ারল্যান্ডের সঙ্গে আগামী মাসের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি রাউন্ডগুলো হবে ডিউক বলে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়