ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমানকে ১০৪ রানেই আটকাল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬  
ওমানকে ১০৪ রানেই আটকাল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপ থেকে আগেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া ও ওমান। তবে নিয়ম রক্ষার ম্যাচে আজ শুক্রবার রাতে তারা ক্যান্ডিতে মুখোমুখি হয়েছে। টস জিতে ওমানকে আগে ব্যাট করতে পাঠিয়ে ১৬.২ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। শেষটা জিতে বাড়ি ফিরতে অজিদের করতে হবে ১০৫ রান।

অস্ট্রেলিয়ার বোলিং তোপে দিশেহার হয়ে পড়েন ওমানের ব্যাটসম্যানরা। ৬৯ রানেই হারায় ৫ উইকেট। আর ১০৪ রানে অলআউট।

আরো পড়ুন:

ব্যাট হাতে ওমানের ওয়াসিম আলী ৩৩ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩২ রান করতে পারেন। জতিন্দর সিং ১৫ বলে ৩ চারে করেন ১৭ রান। আর হাম্মাদ মির্জা ১ চার ও ১ ছক্কায় করেন ১৬। দুই অঙ্কের কোটায় আর কেবল রান করতে পারেন করন সোনাভালে। তিনি ১১ বলে ২ চারে করেন ১২ রান।

বল হাতে অ্যাডাম জাম্পা ঘূর্ণি জাদু দেখান। ৩.২ ওভারে মাত্র ২১ রানে ৪টি উইকেট নেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ১৩ রানে নেন ২টি উইকেট। জাভিয়ের বার্টলেট ৪ ওভারে ২৭ রানে নেন ২টি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়