ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫৮ বলের দাপুটে জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৫৮ বলের দাপুটে জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

দাপুটে এক জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া। আজ শনিবার ‘বি’ গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে তারা ৯ উইকেটে হারিয়েছে ওমানকে।

পাল্লেকেলেতে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ওমানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। এরপর দারুণ বোলিংয়ে তাদের ১৬.২ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট করে। জবাব দিতে নেমে মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে ৯.৪ ওভারে অর্থাৎ মাত্র ৫৮ বলে ১০৮ রান তুলে জয় নিশ্চিত করে তারা। হাতে রেখে ৬২ বল ও ৯ উইকেট।

আরো পড়ুন:

ট্র্যাভিস হেড মাত্র ১৯ বলে ৬ চারে ৩২ রান করে আউট হন। মার্শ ৩৩ বলে ৭টি চার ও ৪ ছক্কায় ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ২ চারে ১২ রানে অপরাজিত থাকেন জশ ইংলিস।

তার আগে অস্ট্রেলিয়ার বোলিং তোপে দিশেহার হয়ে পড়েন ওমানের ব্যাটসম্যানরা। ৬৯ রানেই হারায় ৫ উইকেট। আর ১০৪ রানে অলআউট।

ব্যাট হাতে ওমানের ওয়াসিম আলী ৩৩ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩২ রান করতে পারেন। জতিন্দর সিং ১৫ বলে ৩ চারে করেন ১৭ রান। আর হাম্মাদ মির্জা ১ চার ও ১ ছক্কায় করেন ১৬। দুই অঙ্কের কোটায় আর কেবল রান করতে পারেন করন সোনাভালে। তিনি ১১ বলে ২ চারে করেন ১২ রান।

বল হাতে অ্যাডাম জাম্পা ঘূর্ণি জাদু দেখান। ৩.২ ওভারে মাত্র ২১ রানে ৪টি উইকেট নেন তিনি। যথারীতি ম্যাচসেরাও হন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ১৩ রানে নেন ২টি উইকেট। জাভিয়ের বার্টলেট ৪ ওভারে ২৭ রানে নেন ২টি।

এই জয়ে ৪ ম্যাচের ২টি জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া। আর ৪ ম্যাচের একটিও না জিতে টেবিলের তলানিতে থেকে বিদায় নিল ওমান।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়