ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ানডে খেলতে ১১ বছর পর বাংলাদেশে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৩০, ৮ মার্চ ২০২৬
ওয়ানডে খেলতে ১১ বছর পর বাংলাদেশে পাকিস্তান

তারকা ক্রিকেটার খুব একটা নেই। অভিষেকেরই অপেক্ষায় ছয়জন। ফলে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বহরের অনেকেই বাংলাদেশের কাছে অজানা। তিন ওয়ানডে খেলতে রোববার সকালে ঢাকায় পা রেখেছে পাকিস্তান।

১১ বছর পর শুধু ওয়ানডে খেলতে পাকিস্তান এসেছে বাংলাদেশ। গত বছরই তারা বাংলাদেশ সফর করেছিল। সেবার খেলেছিল কেবল টি-টোয়েন্টি। এর আগে ২০২১ সালে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছিল। ২০১৫ সালে বাংলাদেশে পূর্ণাঙ্গ সফর করে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মিসবাহ উল হকরা। ১১ বছর পর দুই দল ঢাকায় খেলবে ওয়ানডে ম্যাচ।

আরো পড়ুন:

পাকিস্তানের আজকের বহরে ছিলেন ক্রিকেটার ও ম্যানেজাররা। গতকাল ঢাকায় পা রাখেন পাঁচ কোচিং স্টাফ। পাকিস্তানের এবারের সফরে নেই বাবর আজম, সাইম আইয়ুব, ফখর জামানরা। বাবর ও সাইম ফর্মের কারণে বাদ পড়েছেন। ফখর জামান নেই চোটের কারণে। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার হলেন শাহিবজাদা ফারহান, আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মাদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও শামিল হুসাইন।

১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তিন ম্যাচ।

আগামীকাল অতিথি খেলোয়াড়রা দুপুর পৌনে দুইটায় অনুশীলনে নামবেন।

পাকিস্তানের ওয়ানডে দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, সালমান আগা ও শামিল হোসেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়