ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২ কেন্দ্র থেকে ৩২০০ সিলমারা ব্যালট পেপার উদ্ধার

সৌরভ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ৩১ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ কেন্দ্র থেকে ৩২০০ সিলমারা ব্যালট পেপার উদ্ধার

সিলমারা ব্যালট পেপার

জেলা প্রতিবেদক
ফেনী, ৩১ মার্চ : ছাগলনাইয়া উপজেলার দুটি ভোটকেন্দ্র থেকে সিলমারা ৩ হাজার ২০০ ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

কেন্দ্রগুলো হলো পাঠাননগর ইউনিয়নের কন্টাক্টর মসজিদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও পাঠাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পাঠাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহাম্মদ হোসেন জানান, কন্টাক্টর মসজিদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে রোববার রাতেই ১ হাজার ৪০০ ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়। সকালে পুলিশ ওই কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। একই সময় পুলিশ খবর পায় পাঠাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগ থেকে ১ হাজার ৮০০ ব্যালট পেপার সিল মেরে রাখা হয়েছে।

পরে পুলিশ ওই কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।

 

রাইজিংবিডি/সৌরভ/দিলারা/আবু মো.

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়