ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগদান সেরেছেন মাহিরা?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগদান সেরেছেন মাহিরা?

মাহিরা খান

বিনোদন ডেস্ক: রইস সিনেমাখ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শোনা যাচ্ছে, কথিত প্রেমিক সেলিম করিমের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। 

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তুরস্কে মাহিরা-সেলিমের বাগদান হয়েছে। এ সময় তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যদিও এ জুটির বাগদান নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে একটি সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘এটি শুধুই একটি গুজব। তিনি (মাহিরা) সেখানে এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন।’

সম্প্রতি একাশিত একটি ছবি থেকে মাহিরা-সেলিমের বাগদানের গুঞ্জন শুরু হয়। একটি গ্রুপ ছবিতে দেখা যায়, সাদা পোশাক পরে আছেন মাহিরা ও তার পাশে কালো স্যুট পরে সেলিম। ধারণা করা হচ্ছে, বাগদানের পরেই ছবিটি তোলা হয়েছে। এছাড়া সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মাহিরা সেখানেও সেলিমের পাশে তাকে দেখা যায়। সেলিম করিম পেশায় একজন উদ্যোক্তা। ডিজে হিসেবেও তার পরিচিতি রয়েছে। 


এর আগে ২০০৭ সালে আলী আকসারি নামের এক ব্যক্তিকে বিয়ে করেন মাহিরা। ২০১৪ সালে এ দম্পতির ছেলে আজলানের জন্ম হয়। কিন্তু ২০১৫ সালে আকসারি ও মাহিরার বিচ্ছেদ হয়।

ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন মাহিরা। তবে পাকিস্তানি ‘হামসফর’ টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি পান তিনি। সিনেমাতেও অভিনয় করেন। এ অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা হলো- বোল, অ্যাক্টর ইন ল, মান্টো প্রভৃতি। শাহরুখ খানের বিপরীতে রইস সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়