ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কত আয় করল সালমানের ‘ভারত’?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল সালমানের ‘ভারত’?

ভারত সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক: সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ভারত। ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বুধবার মুক্তি পেয়েছে সিনেমাটি। ঈদ মানেই বক্স অফিসে সালমানের বাজিমাত। প্রথম দিনের হিসাবে ভারত সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

বুধবার ভারতে চার হাজার সাত শ ও ভারতের বাইরে প্রায় দেড় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভারত। এরপর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। পাশাপাশি প্রথম দিনে ৪২.৩০ কোটি রুপি আয় করেছে এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছে।

বিগত কয়েক বছর ধরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সালমানের প্রতিটি সিনেমা প্রথম দিন ভালো ব্যবসা করেছে। ২০১৬ সালে মুক্তি পায় সুলতান। প্রথম দিন আয় করে ৩৬.৫৪ কোটি রুপি। ২০১৭ সালে টিউবলাইট প্রথম দিন তুলে নেয় ২১.১৫ কোটি রুপি। যদিও পরবর্তীতে সে সাফল্য ধরে রাখতে পারেনি সিনেমাটি। গত বছর মুক্তি পাওয়া রেস-থ্রি বক্স অফিস যাত্রা শুরু করে ২৯.১৭ কোটি রুপি দিয়ে। তবে দর্শক-সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় সিনেমাটি।

ভারত সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। সালমান খানের সঙ্গে এটি তার চতুর্থ সিনেমা। এর আগে এ জুটির টাইগার জিন্দা হ্যায়সুলতান প্রথম দিনে আয় করেছিল যথাক্রমে ৩৪.১০ ও ৩৬.৫৪ কোটি রুপি।

ভারত সিনেমাটিতে যুবক থেকে শুরু করে ৭০ বছর বয়সি বৃদ্ধের চরিত্রে দেখা গেছে সালমানকে। সিনেমাটি নির্মিত হয়েছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ভাষার ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে। ভারত সিনেমাটিতে ১৯৪৭ থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের চরিত্রটিকে ঘিরে বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভুষণ কুমার, কৃষাণ কুমার, নিখিল নমিত ও সালমান খান। এতে আরো অভিনয় করেছেন—জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়