গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চাপায় আবুজর গিফারী (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে বনগ্রাম-সিন্দিয়াঘাট আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।
আবুজর গিফারী ওই গ্রামের শওকত মোল্যার ছেলে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আবুজর গিফারী সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক চাপা দিলে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/বাদল/রাজীব