ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুক্তি না হলে ইরানের ওপর বোমা হামলা চলবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ২১:২৮, ২৩ মার্চ ২০২৬
চুক্তি না হলে ইরানের ওপর বোমা হামলা চলবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার প্রসঙ্গে বলেছেন, “আলোচনা গতকাল অনুষ্ঠিত হয়েছে। তা গতকাল সন্ধ্যা পর্যন্ত চলেছিল।”

সোমবার ফ্লোরিডাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

আরো পড়ুন:

ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তির জন্য খুবই আগ্রহী এবং যুক্তরাষ্ট্রও তা করতে ইচ্ছুক।

তিনি বলেন, “আমরা আজ সম্ভবত ফোনে একত্রিত হব... কিন্তু আমরা খুব, খুব শিগগিরই কোনো এক সময়ে দেখা করব।”

তিনি আরো বলেন, “আমরা পাঁচ দিনের একটি সময়সীমা নির্ধারণ করেছি। আমরা দেখব এটি কেমন যায় এবং যদি এটি ভালোভাবে এগোয়, তাহলে আমরা এর একটি নিষ্পত্তি করব। অন্যথায় আমরা প্রাণপণে বোমা হামলা চালিয়ে যাব।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়