ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল নদীতে

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৫ জুন ২০২৬   আপডেট: ১৩:০৪, ৫ জুন ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল নদীতে

ফাইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নাম্বার ঘাটে ফেরিতে ওঠার সময় ‘এসবি সুপার ডিলাক্স’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাসটি নদীতে পড়ে যায়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথি দাস এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

সাথি দাস জানান, বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে যাত্রী ছিল না। যাত্রীরা ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে যান।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নাম্বার ঘাটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের আরেকটি ফেরির র‍্যামে আঘাত করে। এরপর র‍্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। বাসে এ সময় শুধু চালক এবং সহকারী ছিলেন। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ দ্রুত উদ্ধার অভিযান কার্যক্রম চালায়। 

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়