ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৬ জুন ২০২৬  
টঙ্গীতে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

আটক দুই ব্যক্তি (মাঝে)।

গাজীপুর মহানগরের টঙ্গীতে অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া মোক্তার বাড়ি রোড এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

আটক মো. আনোয়ার হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি বর্তমানে টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কে বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর আটক মো. শাওন নরসিংদী জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও একই বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম আউচপাড়া মোক্তার বাড়ি রোডের প্রাইমারি স্কুলসংলগ্ন একটি বাড়ির নিচতলায় অভিযান চালায়। অভিযানের সময় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় আনোয়ার ও শাওন নামে দুইজনকে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য মিলেছে। উদ্ধার হওয়া ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের জস্য মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়