ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৪ এপ্রিল ২০২১  
মালয়েশিয়ায় বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আড্ডা নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২ এপ্রিল) মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রবাসীদের অংশগ্রহণে এর যাত্রা শুরু হয়। বুকিত বিনতাংয়ের ৫১ জালান, বেরানগানে অবস্থিত এই রেস্টুরেন্টির সত্ত্বাধিকারী ইউসুফ চৌধুরী, শাহ আলম ও ইসরাফিল খান। 

আরো পড়ুন:

উন্নত ও রুচিশীল খাবার পরিবেশন করে প্রবাসে বাংলাদেশি স্বাদের খাবার উপহার দেওয়ার প্রত্যয়ে তাদের যাত্রা শুরু বলে জানিয়েছেন উদ্যোক্তারা।  এছাড়া মালয়েশিয়ানসহ ইউরোপ, আমেরিকা ও বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদেরও রেস্টুরেন্টে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

রেস্টুরেন্ট কর্মকর্তারা জানান, থাকছে ঘরে বসেই সব ধরনের খাবার অর্ডার করার সুযোগ। এসওপি মেনে লকডাউনের মধ্যেও কমিউনিটির নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান তারা।

এ সময় কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজু/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়