ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অসুস্থ বাচ্চাদের বাসায় রেখে ভোট দিলেন সুমাইয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
অসুস্থ বাচ্চাদের বাসায় রেখে ভোট দিলেন সুমাইয়া

সুমাইয়া বেগম। ছবি: রাইজিংবিডি

ঢাকা-১১ আসনের উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সুমাইয়া বেগম। জ্বরে আক্রান্ত দুই বাচ্চাকে বাসায় রেখে তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন। এটাই তার প্রথম ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে বেরিয়ে রাইজিংবিডির সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

সুমাইয়া বেগম বলেন, “আমি সংস্কারের পক্ষে। তাই ভোট ও গণভোট দিয়েছি। আমার স্বামী গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করেছে। এছাড়া পত্রপত্রিকা এবং টেলিভিশনে গণভোট সম্পর্কে জেনেছি।”

“আমি এবারই প্রথম ভোট দিয়েছি। দুইটা বাচ্চা অসুস্থ। তাই একবার ভেবেছিলাম ভোট দিতে আসব না। তবে দেশ সংস্কারের জন্য ভোট দিতে এসেছি।”

প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “আনন্দ উদ্দীপনা নিয়ে নিজের প্রথম ভোটটি দিতে পেরেছি। কোনো সমস্যাই হয়নি। নিজের ভোট নিজে দিতে পারাই আমার কাছে অনেক আনন্দের।”

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

ঢাকা/তানিম/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়