ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানের পাহাড়ে হোটেল ও পার্ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:০২, ২৭ নভেম্বর ২০২০
বান্দরবানের পাহাড়ে হোটেল ও পার্ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

শিক্ষা চিকিৎসা চাকরিসহ বিভিন্ন সুযোগ সুবিধা ও উন্নয়নের নাম করে ম্রো জনগোষ্ঠিকে উচ্ছেদ, পরিবেশের ভারসাম্য নষ্ট করে চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও আ্যমিউজমেন্ট পার্ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে বান্দরবানে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম সচেতন ছাত্র সমাজ ও নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়।

এতে ভূমিদখল বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত ছাত্রছাত্রী অংশ নেন।

ছাত্রনেতা বং চক ম্রো'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মাধবী মারমা, অ্যাডভোকেট উবাথোয়ই মার্মা, উদীচির সাবেক জেলা সাধারণ সম্পাদক ক্যাসা মং মার্মা ও ছাত্রনেতা রিপন চক্রবর্তী প্রমুখ।

বক্তারা জানান, অনতিবিলম্বে চিম্বুক এলাকার আশেপাশে হোটেল নির্মাণের লিজ বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হোটেল নির্মাণের জন্য ২০ একর ভূমি লিজ দিলেও হাজার একর ভূমি দখল করে ম্রো পাড়া উচ্ছেদ করা হচ্ছে দাবী করে বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচী পালন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

বাসু দাশ/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়