ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ফাইল ফটো

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি বুঝতে পেরে পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানান।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রাস্তার পাশে অবস্থিত বিদ্যালয়ের বাইরের দিকে লাগানো সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে বিষয়টি বুঝতে পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের কোনো একসময় সিসি ক্যামেরা দুইটা চুরি হয়ে যায়। সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাকে জানায়। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। রিটার্নিং কর্মকর্তা স্যারকে আমরা অবহিত করেছি। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে একই স্থানে আবারো নতুন ক্যামেরা প্রতিস্থাপন করব।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। মূলত স্কুল রাস্তার পাশে। ক্যামেরা বাইরের দিকে লাগানো ছিল। রাতের কোনো এক সময় চোর ক্যামেরা দুটি নিয়ে চলে যায়। ক্যামেরা দুটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

মিরপুর ও ভেড়ামারা দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন। মিরপুর উপজেলায় ১১৪টি ভোট কেন্দ্র রয়েছে। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সর্বশেষ

পাঠকপ্রিয়