ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোবাইলে ফোনে ডেকে এনে কিশোরীকে ধর্ষণ, আটক ২

গাইবান্ধা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৫ মার্চ ২০২১   আপডেট: ১১:৩২, ২৫ মার্চ ২০২১
মোবাইলে ফোনে ডেকে এনে কিশোরীকে ধর্ষণ, আটক ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুর্বচান্দরা এলাকায় মোবাইলে ফোন করে ডেকে এনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুন্না মিয়া ও মামুন নামের  দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

আরো পড়ুন:

ওসি মনোয়ার হোসেন জানান, পূর্বচান্দরা এলাকার ভাড়াটিয়া এক কিশোরীর সঙ্গে গত ছয় মাস ধরে পোশাক কারখানার শ্রমিক সাগরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্র ধরে মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সাগর ওই কিশোরীকে মোবাইল করে ডেকে বাড়ির বাহিরে নিয়ে যায়। পরে সাগর তার সহযোগী মামুন ও আরও একজন মিলে কিশোরীকে পাশের একটি কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে। রাতে মেয়েকে ঘরে না দেখে তার মা বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেন। পরে সকালে ওই কিশোরীকে ওই কাঠবাগান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। কিশোরীর মা থানায় মামলা করতে চাইলে বাড়ির মালিকসহ আরও ৪-৫ জন স্থানীয় মাতাব্বর বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

পরে বুধবার (২৪ মার্চ) বিকেলে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় ধর্ষণের অভিযোগ দেন। অভিযোগ পেয়ে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

রফিক/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়