ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০ রমজানের আগে গণমাধ্যমকর্মীদের বেতন-উৎসব ভাতা দাবি আরইউজের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২৫ এপ্রিল ২০২১  
২০ রমজানের আগে গণমাধ্যমকর্মীদের বেতন-উৎসব ভাতা দাবি আরইউজের

গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীদের ২০ রমজানের আগেই বকেয়া বেতন ও উৎসবভাতা পরিশোধের দাবি জনিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

একইসঙ্গে করোনা পরিস্থিতির মধ্যে সাংবাদিক ছাঁটাই বন্ধের জন্যও প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৫ জুলাই) এক বিবৃতিতে আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, করোনা পরিস্থিতির মধ্যে গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি  নিয়ে কাজ করছেন। এরপরও সময়মতো তাদের বেতনভাতা পরিশোধ না হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক এবং অমানবিক। এই অবস্থায় ২০ রমজানের আগে বকেয়া বেতন ও উৎসবভাতা দেওয়া হলে গণমাধ্যসকর্মীদের ঈদটি অন্তত আনন্দের না হলেও স্বস্তির হবে।

আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক আরও বলেন, সার্বিক বিবেচনায় কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ উৎসবভাতা প্রদান করবেন বলে আমরা আশাবাদী। যদি ২০ রমজানের আগে বকেয়া বেতন এবং ঈদ উৎসবভাতা সংশ্লিষ্ট মালিকরা প্রদানে ব্যর্থ হন, তাহলে গণমাধ্যমকর্মীদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। 

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়