ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারাগার থেকে সোনারগাঁ থানায় মামুনুল হক

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৮ মে ২০২১   আপডেট: ১৩:৩০, ১৮ মে ২০২১
কারাগার থেকে সোনারগাঁ থানায় মামুনুল হক

হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  আজ (মঙ্গলবার) থেকে তার ৩ দিনের রিমান্ড কার্যকর হবে।

এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়