ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাভার থানায় নায়িকা পরীমনি

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৭ জুন ২০২১   আপডেট: ২০:১৪, ২৭ জুন ২০২১
সাভার থানায় নায়িকা পরীমনি

সাভার থানায় যাওয়ার পথে পরীমনি

সাভারের বোট ক্লাবে এসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগে করা মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি।

রোববার (২৭ জুন) দুপুর ২টা ২০মিনিটের দিকে একটা প্রাইভেটকারে করে এসে তিনি থানায় ঢোকেন।

আরো পড়ুন:

সরেজমিন থানা চত্বরে গিয়ে দেখা যায়, পরীমনির প্রবেশের পর ভেতর থেকে থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে। জনসাধারণ ও সাংবাদিকদেরও থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম। তিনি জানান, চিত্রনায়িকা পরীমনি সাভার মডেল থানায় কিছুক্ষণ আগে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

গত বুধবার (২৩ জুন) মামলার আসামি নাসির উদ্দিন আহমেদ ও তুহিন সিদ্দিকী অমিকে পাঁচ দিনের রিমান্ডে সাভার মডেল থানায় আনা হয়।

গত ৮ জুন রাতে পরীমনিকে ঢাকার অদূরে বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন পরীমনি। পরে ১৩ জুন এই দুইজনসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন তিনি।

সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়