ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরীমনির মামলায় নাসির-অমির ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৩ জুন ২০২১   আপডেট: ১৫:৩২, ২৩ জুন ২০২১
পরীমনির মামলায় নাসির-অমির ১০ দিনের রিমান্ড আবেদন

নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় দায়ের করা মামলায় নাসির উদ্দিন মাহমুদ (৬৫) এবং তুহিন সিদ্দিকী অমিকে (৩৩) গ্রেপ্তার দেখানোসহ ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর মো. কামাল হোসেন রিমান্ডের আবেদন করেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে বিকেল চারটায় এ বিষয়ে শুনানি হবে।

আরো পড়ুন:

এর আগে ১৫ জুন বিমানবন্দর থানায় দায়ের করা মাদক মামলায় নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ১৪ জুন দুপুরে সাভার থানায় পরীমনি মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির ইউ আহমেদসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। সোমবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

ঢাকা/মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়