ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৯ নভেম্বর ২০২১  
ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জের একটি ছাত্রাবাস থেকে রিয়াজুল ইসলাম জনি (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আদিনা ফজলুল হক সরকারি কলেজের একটি ছাত্রাবাসের তৃতীয় তলার ঘর থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার হয়। 

আরো পড়ুন:

মারা যাওয়া রিয়াজুল ইসলাম জনি আদিনা ফজলুল হক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

ওসি ফরিদ হোসেন বলেন, কলেজটির ইদ্রিশ আহমদ মিঞা নামক ছাত্রাবাসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রিয়াজুল ইসলাম জনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য রিয়াজুল ইসলাম জনির লাশ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মেহেদী/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়