ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১১ জুলাই ২০২২  
সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফয়েজ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরো পড়ুন:

এর আগে সকাল ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহত ফয়েজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রামের (লামাই) মৃত নুরুল ইসলামের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ঈদ উদযাপন করার জন্য দুটি মোটরসাইকেলে করে সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যাচ্ছিলেন ফয়েজসহ গোয়াইনঘাটের ছয় বন্ধু। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল পৌঁছামাত্র বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশা  ফয়েজের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফয়েজসহ মোটরসাইকেলে থাকা আরো দুইজন আহত হন। এ সময় সিএনজি অটোরিকশার চার যাত্রীও আহত হন। পরে ফয়েজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে ফয়েজ মারা যান।

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়