ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মমতার জন্য উপহারের আম গেল ভারতে 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১২ জুন ২০২৩  
মমতার জন্য উপহারের আম গেল ভারতে 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন। সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে এই আমের খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ এতথ্য জানান।

আরো পড়ুন:

আম খালাসের সময় উপস্থিত ছিলেন- বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের সহকারী কমিশনার গিরিধারি সারেঙ্গি। 

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন তিনি। 

এর আগে, আজ সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে পৌঁছায় উপহারের এই আম। 

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়