দ্বাদশ সংসদ নির্বাচন
নৌকা প্রতীকের আশায় মনোনয়ন ফরম জমা দিলেন চিত্রনায়িকা মাহি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মনোনয়নপত্র জমা দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি। সোমবার (২০ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দেন তিনি।
এর আগে, গত শনিবার সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংসদ সদস্য প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি।
আরও পড়ুন: নৌকার মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়িকা মাহি
চিত্রনায়কা মাহি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। মনোনয়নপত্র জমা দিয়েছি। বাকিটা এখন নেত্রীর ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। এই আসন থেকে নির্বাচনে করতে আমি প্রস্তত।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন চিত্রনায়কা মাহিয়া মাহি। পরে তিনি দলীয় মনোনয়ন না পেলেও জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি জিয়াউর রহমানের পক্ষ নিয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন।
মেহেদী/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২