ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন সাকিব
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় সাকিব আল হাসান
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে সবার কাছে ভোট চেয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ মাগুরা শহরের নোমানীয় ময়দান থেকে শোভাযাত্রাটি বের করে।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ সাকিব আল হাসান ৭ জানুয়ারির নির্বাচনে নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মাগুরার দুটি আসনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির জেলা সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
এদিকে, আজ (মঙ্গলবার) রাতেও মাগুরা শহরে প্রচারণা চালিয়েছেন সাকিব আল হাসান। রাত পৌনে ৮টার দিকে তিনি কর্মী সমর্থকদের নিয়ে শহরের কেশব মোড় থেকে চৌরঙ্গী মোড় ও সৈয়দ আতর আলী সড়কে পায়ে হেঁটে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান।
সাকিব আল হাসান পথচারী ও দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করেন এবং লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শাহীন/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম