চাঁপাইনবাবগঞ্জে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জামানত বাজেয়াপ্ত হচ্ছে ছয় রাজনৈতিক দলের ১০ জনসহ ১১ সংসদ সদস্য প্রার্থীর। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এতথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনএফের তিন, জাতীয় পার্টি ও এনপিপির দুইজন করে ৪, বিএনএম, ইসলামি ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে ৩ এবং এক স্বতন্ত্র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা গেছে- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামানত বাজেয়াপ্ত করা হবে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নবাবা মো. শামসুল হোদা, বিএনএফের নুরুল ইসলাম জেন্টু, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন, এনপিপির আব্দুল হালিম ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহা. গোলাম রাব্বানির। বিধি অনুযায়ী তাদের প্রত্যেককে ভোট পেতে হতো ২৩ হাজারের বেশি।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির মোহা. আব্দুর রশিদ ও বিএনএফের মো. আজিজুর রহমানের জামানত বাজেয়াপ্ত হবে। তাদের প্রত্যেককে ভোট পেতে হতো সাড়ে ২৩ হাজারের বেশি।
অন্যদিকে জামানত বাজেয়াপ্ত হবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএমের মোহাম্মদ আব্দুল মতিন, বিএনএফের কামরুজ্জামান খাঁন ও এনপিপির মো. নাহিদ আহম্মেদের। এই তিন সংসদ সদস্য প্রার্থীদের ভোট পেতে হতো ১৩ হাজারের বেশি।
চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ সংসদ সদস্য প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ১১ জনের জামানত বাজেয়াপ্ত হবে।
মেহেদী/মাসুদ
মেহেদী/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম