ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক কলেজের ৪৮ শিক্ষার্থী পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৮:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪
এক কলেজের ৪৮ শিক্ষার্থী পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

প্রতিবছরের ন্যায় এবারও নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছে। এ বছর এই কলেজের ৪৮ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। পাঁচ বছরের মধ্যে এবারই নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এবার এই প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২২৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন। এর মধ্যে, ৪৮ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। আশাকরি বাকিরা ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। 

তিনি বলেন, প্রতিবছর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ভালো ফলাফল করে। এবার মেডিকেলে গত পাঁচ বছরের মধ্যে বেশি পরিমাণে শিক্ষার্থী মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছে। এখানকার শিক্ষকরা শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো আগলে রেখে পাঠদান করান। অভিভাবকরাও সন্তানের পড়াশোনার বিষয়ে অনেক সচেতন। 

উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয়। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে। নতুন নাম রাখা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

সিথুন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়