ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো র‌্যাব

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪
নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো র‌্যাব

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া আরিয়ান ইসলাম নুরনবী নামে তিন দিনের এক নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে র‌্যাব।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব। এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে নবজাতকটি চুরি হয়ে যায়।  

শিশুটিকে চুরির অভিযোগে পলিয়ারা খাতুন (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পলিয়ারা খাতুন দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তার স্বামী হানিফ কাতার প্রবাসী। এই দম্পতির কোন সন্তান নেই।  

তবে এবিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। আজ (সোমবার) এ বিষয়ে মিডিয়া ব্রিফের আয়োজনের কথা জানানো হয়েছে কুষ্টিয়া র‌্যাব-১২ এর পক্ষ থেকে । 

নবজাতকটির নানা সাঈদ আলী জানান, গত বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ওয়ার্ড থেকে তিন দিন বয়সী ওই ছেলে নবজাতককে ওই হাসপাতালের অন্য রুগীর স্বজন পরিচয় দিয়ে প্রথমে শিশুটিকে কোলে নেন অভিযুক্ত ওই নারী পরে সুযোগ বুঝে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যান।

এদিকে নবজাতককে ফিরে পেয়ে খুশির কথা জানান নবজাতকের পিতা দিপু ইসলাম বিজয়। তিনি বলেন, রাতে আমার ছেলেকে ফিরে পেয়েছি আমরা অনেক খুশি যা ভাষায় প্রকাশের না। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

ওই হাসপাতালের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, আমরা শিশুটিকে পেয়েছি, র‌্যাব রাতে উদ্ধার করে হাসপাতালে দিয়ে গেছে। আমরা অনেক খুশি। শিশুটি নিখোঁজের পর থেকে আমরাও খুব চিন্তিত ছিলাম। বাচ্চা ও মা উভয়ে ভালো আছে আমরা কাল তাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হাসপাতাল থেকে ছাড়পত্র  দেবো। নবজাতক সন্তানকে ফিরে পেয়ে বেজায় খুশি মা সাফিয়া। তার সন্তানকে খুঁজে দেওয়ার জন্য তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক ধন্যবাদ জানান।  র‌্যাব'র একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রাম থেকে শিশুটি র‌্যাব'র
পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো না হলেও উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।  


কাঞ্চন/টিপু
 

সর্বশেষ

পাঠকপ্রিয়