ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার ৩৬ আসনে ২০৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৭:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
খুলনার ৩৬ আসনে ২০৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

খুলনা বিভাগের দশ জেলায় এবং খুলনা মহানগরীর মোট ৩৬টি আসনে এবারের নির্বাচনে ২০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আজ বৃহস্পতিবার। তবে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস পাওয়া গেছে। কিছু আসনে দ্বিমুখী ও ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এবারের নির্বাচনে বিভাগের দশ জেলায় মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৭২২ জন। এর মধ্যে ৭০ লাখ ৩৬ হাজার ৪১৩ জন পুরুষ এবং ৭০ লাখ ৪৪ হাজার ১৭৫ জন মহিলা ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৩৪ জন।

আরো পড়ুন:

খুলনা: খুলনা জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৩৩ হাজার ৮৫১ এবং মহিলা ১০ লাখ ৪৪ হাজার ৩৭৫ ও তৃতীয় লিঙ্গের ২৭ জন ভোটার রয়েছেন। ৬টি আসনে এবার ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বাগেরহাট: বাগেরহাটের চারটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৭৩ হাজার ৬২৭ এবং মহিলা ভোটার রয়েছেন ৬ লাখ ৭১ হাজার ৬৩৩ জন ও তৃতীয় লিঙ্গের ১২ জন ভোটার রয়েছেন। বাগেরহাটের ৪টি আসনে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সাতক্ষীরা: সাতক্ষীরার ৪টি আসনে মোট ভোটার ১৮ লাখ ১৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন পুরুষ ও ৯ লাখ ৬ হাজার ৪৪ জন মহিলা এবং ১৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সাতক্ষীরায় মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

যশোর: যশোরের ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২৪ লাখ ৪৬ হাজার ২৬৬ জন। এর মধ্যে ১২ লাখ ২৪ হাজার ৮৩ জন পুরুষ ও ১২ লাখ ২২ হাজার ১৫৯ জন মহিলা এবং ২৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। যশোরে ৬টি আসনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দুটি আসনে মোট ভোটার ৯ লাখ ৯৩ হাজার ৬৮০ জন। এর মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ২ জন পুরুষ এবং ৪ লাখ ৯৮ হাজার ৬৬৬ জন মহিলা ও ১২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ দুটি আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নড়াইল: নড়াইল জেলায় দুটি আসনে মোট ভোটার ৬ লাখ ৭৬ হাজার ৭০২ জন। এর মধ্যে ৩ লাখ ৩৭ হাজার ৯২৬ জন পুরুষ এবং ৩ লাখ ৩৮ হাজার ৭৭১ জন মহিলা ও ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। নড়াইলের ২টি আসনে ১৬ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার চারটি আসনে ১৫ লাখ ৭৬ হাজার ৭৭১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৭ লাখ ৮৯ হাজার ৬৯ পুরুষ ও ৭ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন মহিলা ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। ঝিনাইদহের ৪টি আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাগুরা: এই জেলায় দুটি আসনে ভোটার ৮ লাখ ৩৯ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ২২ হাজার ৫০৩ জন এবং মহিলা ভোটার ৪ লাখ  ১৭ হাজার ২৬৯ জন রয়েছেন। এই জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। মাগুরার ২টি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার চারটি আসনে মোট ভোটার রয়েছেন ১৭ লাখ ২৬ হাজার ৯৭০ জন। এর মধ্যে ৮ লাখ ৬১ হাজার ১৫৪ জন পুরুষ ও ৮ লাখ ৬৫ হাজার ৮০৩ জন মহিলা ভোটার এবং ১৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। কুষ্টিয়ায় ৪টি আসনে এবার ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মেহেরপুর: এ জেলায় আসন রয়েছে দুটি। মোট ভোটার ৫ লাখ ৯০ হাজার ৬০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৮৩১ এবং মহিলা ভোটার ২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন মহিলা ও ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।  মেহেরপুরের দুটি আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, খুলনাঞ্চলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে আমার প্রস্তুত। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশাকরি ভালো নির্বাচন হবে।

ঢাকা/নুরুজ্জামান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়