ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে নৌকা উল্টে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৫ আগস্ট ২০২৪  
কাপ্তাই হ্রদে নৌকা উল্টে বৃদ্ধের মৃত্যু

কাপ্তাই হ্রদ। ফাইল ফটো

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকা উল্টে মো. নবী শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় মারা যান তিনি। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া নবী শেখ লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের বাসিন্দা।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, লংগদু উপজেলাস্থ মাইনী বাজার থেকে ছোট ডিঙ্গি নৌকায় করে নিজ বাড়িতে ফিরছলেন নবী শেখ। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকার ঢেউয়ে কাপ্তাই হ্রদে নবী শেখকে বহনকারী নৌকাটি উল্টে যায়। হ্রদের পানিতে তিনি তলিয়ে যান। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়