ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২৯ আগস্ট ২০২৪  
কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ফটো

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হৃদের পানিতে ডুবে তাসলিমা নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকার মালদ্বীপ গ্রামে কাপ্তাই হ্রদের জলে ডুবে আড়াই বছর বয়সী শিশু তাসলিমার মৃত্যু হয়। তাসলিমা আক্তার সোনাই এলাকার মালদ্বীপ গ্রামের কাদির হোসেনের মেয়ে।

তাসলিমার বাবা কাদের বলেন, ‘ঘরে কাজ করার সময় পাশের রুমে ওরা দুইবোন ছিল। কিছুক্ষণ পর তাসলিমাকে ডাকলে সাড়া না পেয়ে বাড়ির আশেপাশে খুঁজে দেখি। একপর্যায়ে বাড়ির ঘাটে পানিতে ওর মৃতদেহ পাওয়া যায়।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোনাই এলাকায় একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এটি একটি অপমৃত্যু।’ 

বন্যার এই ভরা মৌসুমে অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ নজর দিতে আহ্বান জানান তিনি।

বিজয় ধর/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়