ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৫  
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০) নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় নিয়ে আসেন স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঢাকা/রফিক সরকার/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়