ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরে কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট 

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬ টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোগরা মর্ডাণ ফায়ার সার্ভিস। 

দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

আরো পড়ুন:

ভোগরা মর্ডাণ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ব্যবসায়ী আবু তাহের বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শতশত দোকান রয়েছে। ক্ষয়ক্ষতি অনেক হবে। 

ভোগরা মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, ‍“আমরা ৫ টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়