ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৯ নভেম্বর ২০২৫  
খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

খুলনা নগরীতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামে তরুণীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।

আরো পড়ুন:

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। ইজিবাইক থেকে ওই তরুণী নিচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়