ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিজ বাসা থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১৫ নভেম্বর ২০২৫  
নিজ বাসা থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ফাইল ফটো

সিলেটে নিজের বাসা থেকে প্রিয়া শর্মা (২২) এক মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জালালাবাদ থানার করেরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

প্রিয়া শর্মা জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।

পুলিশ জানায়, প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালাবাদ থানার এসআই অনুপ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে  জানা যাবে।

ঢাকা/নুর/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়