ফিলিস্তিনি যুদ্ধবিধ্বস্ত পরিবারের পাশে ইবির হ্যান্ডস ফর হিউম্যানি
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফিলিস্তিনি যুদ্ধবিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক সংগঠন হ্যান্ডস ফর হিউম্যানিটি।
সোমবার (২ মার্চ) যাকাত ফান্ড প্রজেক্টের আওতায় প্রথম ধাপের অর্থ বিতরণ করেছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, “ফিলিস্তিনের জন্য আমরা একটি আলাদা ফান্ড গঠন করেছি। এই ফান্ডে সংগৃহীত সম্পূর্ণ অর্থ শুধু ফিলিস্তিনি মানুষের কল্যাণের জন্য ব্যয় করা হয়। খুব শীঘ্রই আমরা একটি ফুড প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছি, যার বাজেট প্রায় ৫৩০ মার্কিন ডলার। আমরা আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিত্তশালীদেরও ফিলিস্তিনের মানুষদের জন্য দান করতে আহ্বান জানাচ্ছি।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব রায়হান কবির জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করছে। আজ যাকাত ফান্ড প্রজেক্টের আওতায় তিনটি ফিলিস্তিনি পরিবারের মধ্যে মোট ৩০০ শেকেল অর্থ বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ ধাপে ধাপে আরো ফিলিস্তিনি পরিবারকে সহায়তা প্রদান করবে।
ঢাকা/তানিম/জান্নাত