ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাটমোহরে মহিলা দলের দুই কর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৪ ডিসেম্বর ২০২৫  
চাটমোহরে মহিলা দলের দুই কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার বুড়ি সরকার ও রহিমা রেজা (ডানে)

ছিনতাই ও হত্যাচেষ্টা মামলায় জাতীয়তাবাদী মহিলা দল পাবনার চাটমোহর উপজেলা শাখার দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসামিদের আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) এবং একই বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

আরো পড়ুন:

এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা। গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে যান তিনি। পূর্ব বিরোধের জেরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারধর করে আহত করেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে গ্রেপ্তার দুই দুইজনসহ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলা করেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, পাবনার আমলী আদালত-০৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকার। পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।” তাদের বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়