ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়া মাথা নত করে দেশ থেকে পালিয়ে যাননি: অ্যাটর্নি জেনারেল

‎ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৭, ৫ ডিসেম্বর ২০২৫

‎অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বেগম খালেদা জিয়া মাথা নত করে কাপুরুষের মতো দেশ থেকে পালিয়ে যাননি বলে আজ বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে।‎

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবারের নাম জিয়া পরিবার। বিগত ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নির্মম নির্যাতন করে বেগম জিয়াকে দেশ ছেড়ে যাওয়ার অফার করলে তিনি দেশের লক্ষ-কোটি সন্তানের কথা ভেবে দেশ ছেড়ে চলে যাননি।”

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়