ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান যুদ্ধে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ৩ মার্চ ২০২৬   আপডেট: ০৪:০৯, ৩ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম

ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল-জাজিরার। 

মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, “সম্প্রতি ওই অঞ্চলের একটি স্থাপনা থেকে মার্কিন বাহিনী নিখোঁজ থাকা দুজন সেনার মরদেহ উদ্ধার করেছে, যেটি ইরানের প্রাথমিক হামলার সময় আক্রান্ত হয়েছিল।”

আরো পড়ুন:

নিহত সেনাদের নাম জানায়নি সেন্টকম। নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে আরো বলা হয়, “বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।”

এর আগে পৃথক একটি বিবৃতিতে সেন্টকম জানায়, অপারেশন এপিক ফিউরির প্রথম দুই দিনে মার্কিন বাহিনী ইরানের ১ হাজার ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেন্টকমের তথ্যানুসারে, ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইরানের ১১টি জাহাজ রয়েছে।

এক্স-এ একটি হামলার ভিডিও প্রকাশ করে সেন্টকম জানায়, “দুই দিন আগে ওমান উপসাগরে ইরানি শাসকগোষ্ঠীর ১১টি জাহাজ ছিল, আজ সেখানে একটিও নেই। কয়েক দশক ধরে ইরানি শাসকগোষ্ঠী ওমান উপসাগরে আন্তর্জাতিক নৌযান চলাচলে হয়রানি ও আক্রমণ চালিয়ে আসছে। সেই দিন শেষ হয়ে গেছে।”

এর আগে সোমবার (২ মার্চ) হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প।

তিনি বলেন, “আজ আমরা কর্তব্যরত অবস্থায় নিহত বীর সেনাদের জন্য শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন জানাচ্ছি। তাদের স্মরণে, এই সন্ত্রাসী শাসনব্যবস্থা (ইরান) আমাদের জনগণের জন্য যে হুমকি সৃষ্টি করেছে, তা চূর্ণ করতে আমরা ভয়ঙ্কর ও অদম্য সংকল্প নিয়ে এই মিশন চালিয়ে যাব।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়