ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান ও লেবাননে বড় হামলার মুখে ইসরায়েলি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ৩ মার্চ ২০২৬   আপডেট: ০৬:১৫, ৩ মার্চ ২০২৬
ইরান ও লেবাননে বড় হামলার  মুখে ইসরায়েলি সতর্কতা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি

ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের কয়েকটি শহর এবং দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রস্তুতির অংশ হিসেবে এই সতর্কতা জারি করা হয়েছে বলে তারা জানিয়েছে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (৩ মার্চ) সামজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ দেওয়া একটি পোস্টে, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচাই আদরাই তেহরানের এভিন সংলগ্ন এলাকা, বিশেষ করে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের আশেপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে অভিযান চালাবে এবং ওই এলাকায় অবস্থান করা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে বলে সতর্ক করেন।

আলাদা একটি বিবৃতিতে আদরাই দক্ষিণ লেবাননের আল-ধাহিরা (টায়ার), তায়বেহ, আল-নাকুরা, আল-জেবিন (টায়ার), মাতমুরা, আদিসা (মারজেয়ুন), বেত লিফ, ব্লিদা (মারজেয়ুন), বানি হায়ান, বিন্ট জবেইল, হাউলা, হনাইন, তায়র হারফা, ইয়ারুন, কফর কিলা, মহেইবিব, মায়েস আল-জাবাল, মারওয়াহিন, মারুন আল-রাস, মারকাবাহ, আইনাথা (বিন্ট জবেইল), আইতা আল-শাব, আইতারুন, আলমা আল-শাব, রাব আল-থালাথিন, রামিয়া, শিহিন, তাল্লুসা ও আল-খিয়াম গ্রামের ঘরবাড়ি ছেড়ে এলাকার বাইরে চলে যাওয়ার অনুরোধ করেছেন।:

তিনি জানান যে, সামরিক বাহিনী হিজবুল্লাহর কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ‘অবিলম্বে’ এলাকাগুলো ছেড়ে যাওয়ার আহ্বান জানান।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়