ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২ মার্চ ২০২৬   আপডেট: ১২:৪২, ২ মার্চ ২০২৬
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩১

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমবার দেশটিতে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ১৪৯ জন আহত হয়েছেন। 

আরো পড়ুন:

সোমবার ভোরে ইরান-ঘনিষ্ঠ লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেনি হত্যার প্রতিশোধ নিতে, ‘লেবানন ও তার জনগণকে রক্ষা করতে’ এবং ‘বারবার ইসরায়েলি আগ্রাসনের জবাবে’ এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েল দ্রুত দক্ষিণ বৈরুতে বিমান হামলার মাধ্যমে এর জবাব দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম এবং দেশের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি হামলার খবর দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননজুড়ে ‘হিজবুল্লাহর ওপর জোরালো আক্রমণ’ চালাচ্ছে। 

লেবালনের প্রেসিডেন্ট জোসেফ আউন হিজবুল্লাহর সমালোচনা করে বলেন, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর চালানো হামলাগুলো এই অঞ্চলজুড়ে চলা ‘বিপজ্জনক সামরিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার’ সরকারি প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলছে।

তিনি লেবাননের বিরুদ্ধে ‘ইসরায়েলি আগ্রাসনের’ নিন্দাও জানান।

আউন বলেন, “আমরা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানাই এবং সতর্ক করছি যে, আমাদের সাথে সংশ্লিষ্ট নয় এমন যুদ্ধে সমর্থনের মঞ্চ হিসেবে লেবাননকে বারবার ব্যবহার করা আমাদের দেশকে আবারও ঝুঁকির মুখে ফেলবে।”

ইসরায়েল দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার বিনত জবেইল শহরসহ ৫০টিরও বেশি গ্রামের মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে ভবনগুলো থেকে অন্তত ১ কিমি দূরে থাকার নির্দেশ দিয়েছে। এত বিশাল এলাকার জন্য এই সতর্কবার্তা গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় জারি করা গণ-উচ্ছেদ আদেশের অনুরূপ।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়