ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আতঙ্কে ঘুমাতে পারছি না, দুবাই থেকে নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২ মার্চ ২০২৬   আপডেট: ১২:৪৭, ২ মার্চ ২০২৬
আতঙ্কে ঘুমাতে পারছি না, দুবাই থেকে নার্গিস ফাখরি

নার্গিস ফাখরি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় দেশটি।

ভারতীয় সিনেমার অনেক তারকাই দুবাইয়ে আটকা পড়েছেন। এ পরিস্থিতির মধ্যে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে এ অভিনেত্রী জানালেন, আতঙ্কের কারণে ঘুমাতেও পারছেন না তিনি। 

আরো পড়ুন:

নার্গিস ফাখরি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “যাই হোক না কেন, এই উদ্বেগ আর আশঙ্কার অনুভূতিটা থেকেই যাচ্ছে। কারণ আপনি জানেন না পরের মুহূর্তে কী ঘটতে চলেছে। ঘুমাতেও পারছি না, মস্তিষ্ক সবসময় হাই অ্যালার্টে রয়েছে। অনেক রাত হয়ে গেছে, তবু জেগে আছি।” 

দীর্ঘ দিনের প্রেমিক টনি বেগকে বিয়ে করেছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। স্বামীর সঙ্গে এখন দুবাইয়ে অবস্থান করছেন তিনি।  

বলে রাখা ভালো, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমানঘাঁটি। এটি আমিরাত বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। 

মার্কিন বিমানবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের তথ্য অনুযায়ী, এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান, এই অঞ্চলে গোয়েন্দা নজরদারিতে সহায়তা করে থাকে। এছাড়া দুবাইয়ের জেবেল আলী বন্দর কোনো প্রথাগত সামরিক ঘাঁটি না হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিরতিস্থল, যেখানে নিয়মিত মার্কিন বিমানবাহী রণতরি নোঙর করে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়